২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ঝর্ণায় বেড়াতে গিয়ে তরুণের মৃত্যু

তাহমিদ হাসান নামের ১৮ বছর বয়সী ওই তরুণের বাড়ি রাউজান উপজেলার গহিরায়।

সীতাকুণ্ডে ঝর্ণায় বেড়াতে গিয়ে তরুণের মৃত্যু

ফায়ার সার্ভিস কর্মীরা তাহমিদ হাসানকে ‍মৃত অবস্থায় উদ্ধার করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 06:49 PM

Updated : 17 Apr 2024, 06:49 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে এক তরুণের। 

বুধবার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের সুপ্তধারা ঝর্ণায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। 

তাহমিদ হাসান নামের ১৮ বছর বয়সী ওই তরুণের বাড়ি রাউজান উপজেলার গহিরায়। পরিবারে সঙ্গে চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় থাকতেন তিনি। 

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মকর্তা নুরুল আলম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাহমিদরা তিন বন্ধু মিলে ঝর্ণা দেখতে গিয়েছিলেন। পানিতে নামার পর তাহমিদ তলিয়ে যান। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।