১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল ১৭টি বসত ঘর, দুটি গরু

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামে আগুনে পুড়ল ১৭টি বসত ঘর, দুটি গরু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 12:51 PM

Updated : 05 Mar 2024, 12:51 PM

চট্টগ্রামে এবার কর্ণফুলী উপজেলার ইছানগরে আগুন লেগে ১৭টি বসত ঘর ও দুটি গরু পুড়ে গেছে।

সোমবার রাত ২টার দিকে উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইসমাইলের গোয়ালে আগুন লাগে।

কর্ণফুলী ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার পর তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বিভিন্ন মালিকের ১৭টি টিনের ছাউনির বসতঘর পুড়ে গেছে। এছাড়া দুটো গরুও পুড়ে গেছে বলে কর্ণফুলী ফায়ার স্টেশনের অফিসার সোয়েইব মুন্সি জানান।

মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানালেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে সোমবার বিকালে ইছাপুরে এস আলমের চিনি পরিশোধন কারখানায় আগুন লাগে। রাত ১০টার দিতে সেই আগুন নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত পুরোপুরি নেভানো যায়নি।