১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 11:42 AM

Updated : 19 Nov 2026, 11:42 AM

ঢাকার রায়ের বাজার কাঁচাবাজারে আগুন লেগে পুড়ে গেছে কিছু দোকান ও বসত ঘর।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ওই বাজারে আগুন লাগার খবর পান তারা।

“কাঁচাবাজার ও পাশে ছোট ছোট টিনের বসত ঘরে আগুন লাগে। ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

“হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে সেখানে কেউ হতাহত হননি বলে আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।