জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনও পাইনি: নাহিদ
জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনও পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই নিয়ে বর্তমান সরকারের কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ‘গণকবর’ জিয়ারত শেষে নাহিদ এ কথা বলেন।