২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় পুড়ল ১৭ ঘর

ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

সাতকানিয়ায় পুড়ল ১৭ ঘর

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 02:59 PM

Updated : 02 Jun 2023, 02:59 PM

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে গেছে ১৭টি বসতঘর।

শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল পৌনে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বেলা পৌনে ১টার দিকে আগুন নির্বাপন হয়।

আগুনে জেলে পাড়ার ১৭টি ঘর আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।