০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি: তালিকা ৩ বছর আগের, নেই অভিযানও
চলমান ভারি বর্ষণের মধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সোমবার মাইকিং ও প্রচার চালায় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। কিন্তু কাউকেই তেমন সাড়া দিতে দেখা যায়নি।