২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরবিতে হাসপাতাল বাতিলের দাবিতে সাইকেল র‌্যালি

সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল চেয়ে নগরীতে সাইকেল র‌্যালি করেছেন দু’শতাধিক সাইকেল আরোহী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2021, 11:08 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

শনিবার বিকেলে সিআরবি সাত রাস্তা মোড় থেকে এই র‌্যালির যাত্রা শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিটি লাভ লেইন, চেরাগী পাহাড় মোড়, জামাল খান মোড়, সার্সেন রোড, চট্টশ্বেরী রোড, আলমাস সিনেমার সামনে দিয়ে ওয়াসা মোড় ও ইস্পাহানি মোড় হয়ে আবার সিআরবি সাত রাস্তার মোড়ে এসে শেষ হয়।

র‌্যালির শুরুতে ছিল শিশু-কিশোররা আর পেছনের অংশে সাইকেল নিয়ে ছিলেন তরুণরা।

এর আগে বিকালে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ, অধ্যাপক ড. ইদ্রিস আলী, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক ছাত্র নেতা মো. শাহজাহান চৌধুরী, প্রফেসর হোসাইন কবির, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, শিল্পী আলাউদ্দিন তাহের, হুমায়ূন কবীর মাসুদ প্রমুখ।

র‌্যালিতে অংশ নেয় বায়েজিদ সাইকেল রাইডার্স, দ্বিচক্রযান, এফএনএফ রাইডার্স, সিআরএ স্টান্ট রাইডার্স, রোড স্টান্ট রকার্স ও স্মাইল বাংলাদেশের সদস্যরা।

এরআগে শনিবার সকাল ১০টায় নাগরিক সমাজ, চট্টগ্রামের আয়োজনে নগরীর বালুছড়া মোড়ে ২নম্বর জালালাবাদ ওয়ার্ডে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

সেখানে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, “আমরা এই সরকারের উন্নয়নের শুভাকাঙ্ক্ষী, আমরাও উন্নয়ন চাই, হাসপাতালও চাই। তবে তা হতে হবে নগর ও নাগরিকবান্ধব।

“চট্টগ্রাম শহরে রেলওেয়ের অনেক জায়গা রয়েছে, শুধু সিআরবি ছাড়া অন্য কোথাও হাসপাতাল করলে আমাদের কোন আপত্তি থাকবে না।”

চট্টগ্রাম নগর শাখার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সহসভাপতি এম রেজাউল আলম রিপনের সভাপতিত্ব এবং নগর ছাত্রলীগের উপ ধর্মবিষয়ক সম্পাদক এম আর এ হৃদয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের যুগ্ম সচিব রাশেদ হাসান, সদস্য প্রণব চৌধুরী, নগর যুবলীগ সদস্য মো. ইব্রাহীম, মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, মো মোস্তাফা, মো. মোজাম্মেল, নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সৌরভ প্রমুখ।

আরও পড়ুন:

সিআরবিতে হাসপাতাল: গাছে পাখির বাসা বেঁধে প্রতিবাদ  

সিআরবিতে হাসপাতাল: ‘আন্দোলনের বিরোধী নই, সংগঠনেও আলোচনা চাই’  

সিআরবিতে হাসপাতাল রুখে দেওয়ার আহ্বান চট্টগ্রাম মহিলা আ. লীগের  

সিআরবিতে ক্যানভাসে আর গানে প্রতিবাদ