২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিইউজের সাবেক সভাপতি মাহবুব উল আলমের মৃত্যু

প্রবীণ এই সাংবাদিক বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 07:43 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মাহবুব উল আলম মারা গেছেন। 

সোমবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শাসমুল ইসলাম। 

শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুব উল আলমের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। 

মঙ্গলবার সকাল ৯টায় শেরশাহ সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে তার প্রথম জানাজা হবে। 

চট্টগ্রামের পুরনো পত্রিকা দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন মাহবুব উল আলম। তার বেশকিছু বইও প্রকাশিত হয়েছে। 

সাংবাদিক মাহবুব আলমের মৃত্যুতে সিইউজে সভাপতি তপন চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম যুক্ত বিবৃতিতে শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।