১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইঞ্জিনিয়ার মোশাররফকে ঢাকায় নেওয়ার পরামর্শ চট্টগ্রামের চিকিৎসকদের

মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার করা হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফকে ঢাকায় নেওয়ার পরামর্শ চট্টগ্রামের চিকিৎসকদের
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিভিন্ন রোগে আক্রান্ত প্রবীণ এই রাজনীতিবিদকে দেখে হাসপাতালের চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনেক বয়স। তিনি ডিমেনশিয়াসহ নানা রোগে ভুগছেন। সে কারণে উনাকে সকালে (বুধবার) হাসপাতালে নিয়মিত পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে “

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি প্রবীণ ব্যক্তি। উনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিমেনশিয়াসহ বহুবিধ রোগ আছে। এখানকার চিকিৎসকরা উনাকে ঢাকার পিজিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন।”

মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সেখানে কারাবিধি অনুযায়ী ডিভিশন পাচ্ছিলেন ৮২ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতা।