২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে’ গানের শিল্পী সনজিত মারা গেছেন

‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না', 'বাঁশখালী মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই চলে’ এর মত গানের শিল্পী তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2024, 11:40 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী, সুরকার ও গীতিকার সনজিত আচার্য্য মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৭১ বছর। 

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে এ সংগীতশিল্পীর মৃত্যু হয় বলে জানান তার ছোটভাই মিলন আচার্য্য। 

'বাঁশখালী মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই চলে’; ওরে কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তোরে; আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না'সহ অনেক জনপ্রিয় গানের স্রষ্টা সনজিত আচার্য্য। 

চট্টগ্রামের অনেক লোকগান, ‘হালদাফাডা’ গান, মাইজভান্ডারি ঘরানার গানে সুর, কথা ও কণ্ঠ দিয়েছেন সনজিত। 

চট্টগ্রামের পটিয়ায় চাফরা গ্রামে জন্মগ্রহণকারী সনজিত পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন চতুর্থ। 

তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। 

এ সংগীত শিল্পীর শেষকৃত্য সোমবার রাতে বলুয়ার দীঘিরপাড় অভয়মিত্র মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।