২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবনে আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের ব্যাপারে তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রামে ভবনে আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন তামাকুমণ্ডি লেইনের একটি ভবনে আগুন লাগে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 10:44 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন তামাকুমণ্ডি লেইনের একটি ভবনে আগুন লেগেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে তামাকুমণ্ডি লেইনের ভেতরে রহমান ম্যানশনের তৃতীয় তলায় আগুন লাগার পর রাত ১১টায় নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।

তামাকুমণ্ডি লেইনের ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, রহমান ম্যানশনের তৃতীয় তলায় একটি তৈরি পোশাকের গুদামে আগুন লাগে।

তামাকুমণ্ডি লেইনে বিভিন্ন ভবনে ছোট ছোট দোকান রয়েছে, যেখানে তৈরি পোশাকসহ বিভিন্ন মালামাল বিক্রি হয়। সেখানে প্রবেশের গলিও সরু। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ ও আগুন নেভাতে পেতে হয়।