১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে অটোরিকশা চালক গ্রেপ্তার

ওই নারীর অভিযোগ পাওয়ার পর আবদুল আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 01:08 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

চট্টগ্রামে ভাসমান এক নারী ভিক্ষুককে ‘ধর্ষণের’ অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নগরীর চান্দগাঁও এলাকা থেকে শনিবার রাতে মো. আবদুল আলী নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

আলীর বাড়ি ভোলার চরফ্যাশনে। চট্টগ্রামে চান্দগাঁও আবাসিক এলাকায় থেকে তিনি অটোরিকশা চালান। 

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, “আনুমানিক ২৬ বছর বয়েসী এক নারী চান্দগাঁও আবাসিক এলাকায় ভিক্ষা করেন। গত ১১ মার্চ রাতে আবদুল আলী আবাসিক এলাকার এ ব্লকের একটি গ্যারেজের পাশে মাঠে নিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।” 

শনিবার ওই নারীর অভিযোগ পাওয়ার পর আবদুল আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।