২০১৯ সালের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সোমবার শুরু হওয়া দুদিনের সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ট্রাম্প ও পুতিনের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের পর এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা।