০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

২০১৮ সালের ৮ মার্চ পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশু সোহাগের লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পরীর পাহাড়ে অবস্থিত আদালত ভবন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 02:22 PM

Updated : 05 Nov 2026, 02:22 PM

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ৮ বছর বয়সি শিশু সোহাগকে হত্যা মামলায় আসামি ইমাম হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ নিষ্কৃতি হাগিদক।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ বছর বয়সি শিশু সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইমাম হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

“এছাড়া ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।”

দণ্ডিত ২৮ বছর বয়সি ইমাম হোসেন ভোলার চরফ্যাশন থানার নুরাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নগরীর পতেঙ্গা থানার পূর্ব হোসেন আহমদ পাড়ায় থাকতেন।

২০১৮ সালের ৮ মার্চ বিকালে পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশু সোহাগের লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত আসছে…