২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ডি থ্রি ট্রফি : কে কোন দলে

লম্বা নিলাম প্রক্রিয়ায় ডি থ্রি ট্রফির তিন সংস্করণের জন্য স্কোয়াড সাজিয়েছে ছয়টি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 07:14 PM

Updated : 26 Oct 2026, 07:21 PM

নিলামে সবার আগে উঠল শেখ মেহেদি হাসানের নাম। টেবিলের লড়াই বেশ জমে উঠল তাকে নিয়ে। পরে অবশ্য তাকে ছাড়িয়ে গেলেন আরও কয়েকজন। সবচেয়ে বেশি কাড়াকাড়ি হলো শরিফুল ইসলামকে নিয়ে। তাসকিন আহমেদ ও তানজিদ হাসানকে দলে পেতেও লড়াই হলো তুমুল। দিনজুড়ে নিলাম শেষে চূড়ান্ত হলো ডি থ্রি ট্রফির ছয়টি দলের স্কোয়াড।

তিন সংস্করণ মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে বিসিবির নতুন আয়োজন এই ডি থ্রি ট্রফির প্রথম আসরের নিলাম হয়ে গেল সোমবার রাজধানীর একটি হোটেলে। প্রতিটি দল আগেই চূড়ান্ত করেছিল আইকন ক্রিকেটার। নিলাম থেকে নিয়েছে তারা ২২ জন করে ক্রিকেটার।

এই ২৩ জনের স্কোয়াড থেকেই তিন সংস্করণের স্কোয়াড সাজাতে হবে প্রতিটি দল। প্রতিটি সংস্করণের আসরের আগে বেছে নেওয়া হবে ১৫ সদস্যের স্কোয়াড। বিশেষ পরিস্থিতিতে অবশ্য বিসিবির কাছে আবেদন করে এই ২৩ জনের বাইরে ক্রিকেটার নিতে পারবে দলগুলি।

এই টুর্নামেন্ট যেমন নতুন, তেমনি এটির নিলাম প্রক্রিয়াও ছিল অভিনব। টেবিলের খেলায় এখানে টাকার লড়াই ছিল না, বরং ছিল পয়েন্টের সমীকরণ। ক্রিকেটারদের মূল্য এখানে ‘অকশন পয়েন্ট।’ পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয় ক্রিকেটারদের, প্রতিটি ক্যাটেগরিতে ছিল নির্দিষ্ট ভিত্তি পয়েন্ট। সেই পয়েন্টের ওপরই হয়েছে নিলাম। ‘এ’ ক্যাটেগরির ভিত্তি পয়েন্ট ৪০ লাখ, ‘বি’ ক্যাটেগরিতে ৩০ লাখ, ‘সি’ ক্যাটেগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটেগরিতে ১০ লাখ ও ‘ই’ ক্যাটেগরিতে ৫ লাখ পয়েন্ট।

প্রতিটি দলের খরচের সর্বোচ্চ সীমা ছিল ১০ কোটি পয়েন্ট। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দল পেয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আরেক পেসার তাসকিন আহমেদকে নিতে খরচ হয়েছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট, ব্যাটসম্যান তানজিদ হাসানের জন্য লেগেছে ২ কোটি পয়েন্ট। অলরাউন্ডার সাইফ হাসান ও পেসার হাসান মাহমুদ দল পেয়েছেন ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে।

নিলামে নাম ছিল ২৭৫ ক্রিকেটারের, দল পেয়েছেন ১৩২ জন। উল্লেখযোগ্যদের মধ্যে দল পাননি প্রিতম কুমার, নাসির হোসেন, সোহাগ গাজী, আশিকুর রহমান শিবলি, আলাউদ্দিন বাবু ও সালাউদ্দিন সাকিল।

কে কোন দলে:

ফরচুন গ্রুপ :

তাওহিদ হৃদয় (আইকন), রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলি, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামিম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান আবির।

ওয়ালটন :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি এবং রাকিব হাওলাদার।

ব্লু স্টার :

নুরুল হাসান সোহান (আইকন), শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকি, সফর আলি, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, এনামুল হক এনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দিক এবং শাহাদাত রহমান সম্রাট।

সেভেন রিংস সিমেন্ট :

মুশফিকুর রহিম (আইকন), তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইফরান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশিস সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক, আব্দুল্লাহ আল মুমিন।

একমি গ্রুপ :

মোসাদ্দেক হোসেন (আইকন), আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, মাহমুদউল্লাহ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন, আল আমিন রনি, অনিক সরকার।

সিটিজেনস ব্যাংক:

মোহাম্মদ নাইম শেখ (আইকন), সাইফ হাসান, জাকের আলি, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহি, ইকবাল হোসেন ইমন, অনিক দেববর্মা এবং হুমায়ন আহমেদ।