১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশ বলেছে, গত ২৮ অগাস্ট ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ‘নেতৃত্বে ছিলেন’ হেলালী।

চট্টগ্রামের জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

চট্টগ্রামের জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 12:52 PM

Updated : 29 Aug 2023, 12:52 PM

চট্টগ্রাম নগর জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির বাসা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

হেলালীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতাসহ নগরীর বিভিন্ন থানায় ৩৯টি মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশের ভাষ্য।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ বলেছে, গত ২৮ অগাস্ট ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ‘নেতৃত্বে ছিলেন’ হেলালী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলর নগরীতে জামায়াত ইসলামীর বিভিন্ন মিছিলের নেতৃত্বে থাকেন। ২৩ অগাস্ট বন্দর এলাকায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলারও আসামি হেলালী।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো এবং দলের আমির শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ জুলাই আগ্রাবাদ বাদামতল এলাকা থেকে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। 

চৌমুহুনী এলাকায় পৌঁছানোর পর মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা আহত হন।

পুরনো খবর

পুরানো খবর:

চট্টগ্রামে ঝটিকা মিছিল নিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জামায়াত