২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের খাবার বগিতে ‘ধর্ষণ’: গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

চার আসামিই রেলে খাবার সরবরাহকারী কোম্পানি এসএ করপোরেশনের কর্মচারী।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 09:52 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

সিলেট থেকে চট্টগ্রামে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চারজনকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয় বলে চট্টগ্রাম আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) জাকির হোসাইন মাহমুদ জানান।

ওই চার আসামি হলেন– রেলে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মচারী- মো. জামাল, মো. শরিফ, মো. রাশেদ ও আব্দুর রউফ রাসেল।

আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) জাকির হোসাইন মাহমুদ বলেন, “মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চার আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”

মঙ্গলবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক তরুণী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ।

বুধবার সকালে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর পর ওই তরুণী জিআরপি পুলিশকে অভিযোগের পর ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম জিআরপি থানার ওসি এসএম শহীদুল ইসলাম সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ওই তরুণী সিলেট স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন চট্টগ্রামে আসার জন্য। পথিমধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন।”

এ ঘটনায় ওই তরুণী চার জনকে আসামি করে জিআরপি থানায় মামলা করেছেন বলে জানান ওসি।

চার কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর উদয়ন এক্সপ্রেস ট্রেন এসএ করপোরেশনের খাবার সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

পুরনো খবর:

উদয়ন এক্সপ্রেসের খাবার বগিতে তরুণী 'ধর্ষণ': গ্রেপ্তার ৩ 

ট্রেনে ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কার