বিশ্বকাপের রোল অব অনার
একমাত্র দল হিসেবে দুইবার টি-টোয়েন্টির বৈশ্বিক শিরোপা ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথম শিরোপা স্বাদ পায় অস্ট্রেলিয়া। তাদের মতো একবার করে জিতেছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ড। একমাত্র দল হিসেবে দুইবার ২০ ওভার ক্রিকেটের বৈশ্বিক শিরোপা ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ।
| আসর | স্বাগতিক | ফাইনালের ভেন্যু | চ্যাম্পিয়ন | রানার্স আপ | ফল | ফাইনালের সেরা |
|---|---|---|---|---|---|---|
| ২০০৭ সাল | দক্ষিণ আফ্রিকা | জোহানেসবার্গ | ভারত | পাকিস্তান | ভারত ৫ রানে জয়ী | ইরফান পাঠান |
| ২০০৯ সাল | ইংল্যান্ড | লর্ডস | পাকিস্তান | শ্রীলঙ্কা | পাকিস্তান ৮ উইকেটে জয়ী | শাহিদ আফ্রিদি |
| ২০১০ সাল | ওয়েস্ট ইন্ডিজ | ব্রিজটাউন | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী | ক্রেইগ কিসওয়েটার |
| ২০১২ সাল | শ্রীলঙ্কা | কলম্বো | ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলঙ্কা | ওয়েস্ট ইন্ডিজ ৩৬ রানে জয়ী | মার্লন স্যামুয়েলস |
| ২০১৪ সাল | বাংলাদেশ | মিরপুর | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী | কুমার সাঙ্গাকারা |
| ২০১৬ সাল | ভারত | কলকাতা | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী | মার্লন স্যামুয়েলস |
| ২০২১ সাল | ওমান ও সংযুক্ত আরব আমিরাত | দুবাই | অস্ট্রেলিয়া | নিউ জিল্যান্ড | অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী | মিচেল মার্শ |
