২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারটনের কীর্তিগড়া বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে সফরকারীরা।

ওভারটনের কীর্তিগড়া বোলিংয়ে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড

ছবি: ইংল্যান্ড ক্রিকেট এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 05:58 PM

Updated : 27 Nov 2026, 05:58 PM

নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দিলেন জেমি ওভারটন। পরে ধরলেন আরও চার শিকার। তার দারুণ নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে অল্পতেই গুটিয়ে অনায়াস জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।

ব্রিজবেনে শুক্রবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টি ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে ইংলিশরা। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে তারা।

ওভারটনের সৌজন্যে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুঁড়িয়ে দেয় ইংল্যান্ড। তাদের রান তাড়ার সময় তিন দফায় নামে বৃষ্টি। এতে ১৬ ওভারে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৩ রানের। ৪৩ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় সফরকারীরা।

ইংলিশদের জয়ের নায়ক ওভারটন অসাধারণ বোলিংয়ে স্রেফ ১২ রান দিয়ে ৫ উইকেট নেন। চার ওভারের মধ্যে একটি মেডেনও করেন এই পেসার।

ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ রানে পাঁচ উইকেট নেন স্যাম কারান।

বিস্তারিত আসছে…