ব্যান্টনের সেঞ্চুরির পর অ্যাটকিনসনের ছোবলে ইংল্যান্ডের জয়
দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা টেনেছে ইংলিশরা।
চমৎকার ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন টম ব্যান্টন। তার দারুণ সেঞ্চুরির সঙ্গে জো রুট, জর্ডান কক্স ও উইল জ্যাকসের ফিফটিতে বড় পুঁজি গড়ল ইংল্যান্ড। পরে গাস অ্যাটকিনসনের দ্যুতিময় বোলিংয়ে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না অস্ট্রেলিয়া।
অ্যাডিলেইডে রোববার দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয় ১৩৫ রানে। পার্থে প্রথম ওয়ানডে ৭ উইকেটে হেরেছিল তারা। তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে চারটি ছক্কা ও ১২টি চারে ১২১ রানের ইনিংস খেলেন ব্যান্টন।
অভিজ্ঞ রুট পাঁচটি চারে করেন ৬২ রান। একটি ছক্কা ও ছয়টি চারে ৬৭ রান আসে কক্সের ব্যাট থেকে। অপরাজিত ৫৪ রান করতে একটি ছক্কা ও চারটি চার মারেন জ্যাকস।
তাদের নৈপুণ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩৫৫ রান করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১৮ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল তারা।
রান তাড়ায় ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সেখান থেকে ম্যাট রেনশর ছয়টি চারে ৬৩ রান এবং ক্যামেরন গ্রিনের দুটি ছক্কায় ৬৪ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় স্বাগতিকরা। কিন্তু এরপর আরেকটি ধসে ২২০ রানে গুটিয়ে যায় তারা।
বিস্তারিত আসছে…
