২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর চড়াও হয়ে গ্রেপ্তার স্ল্যাটার

৫৩ বছর বয়সী স্ল্যাটারকে আগামী ২ মে নোসা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 04:09 PM

Updated : 03 Apr 2023, 04:09 PM

বিতর্কিত কাণ্ড যেন পিছু ছাড়ছে না মাইকেল স্ল্যাটারকে। পুলিশের ওপর চড়াও হয়ে এবার গ্রেপ্তার হলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। 

গত শুক্রবার রাতে ঘটে এই ঘটনা। ‘ডমেস্টিক ভায়োলেন্সের’ অভিযোগ পেয়ে কুইন্সল্যান্ডের নোসা হেডসে যান পুলিশ সদস্যরা। সেখানে তাদের উপর চড়াও হন স্ল্যাটার। পুলিশের এক মুখপাত্র জানান, ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার হাত সামান্য কেটে গেছে। আর কারো কোনো ক্ষতি হয়নি। 

৫৩ বছর বয়সী স্ল্যাটারকে আগামী ২ মে নোসা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। 

এর আগেও বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ড ঘটান স্ল্যাটার। ২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনা করায় চ্যানেল সেভেনে ধারাভাষ্যকারের চাকরি হারান তিনি। 

গত বছরও ডমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ ওঠে স্ল্যাটারের বিরুদ্ধে। পরে তার মানসিক স্বাস্থ্যের কারণে খারিজ করে দেয় সিডনির স্থানীয় আদালত। 

অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট খেলা স্ল্যাটার ১৪ সেঞ্চুরিতে করেন ৫ হাজার ৩১২ রান। আর ৪২ ওয়ানডে খেলা ডানহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে রান ৯৮৭। নেই কোনো সেঞ্চুরি, ফিফটি ৯টি।