২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 06:34 PM

Updated : 29 Nov 2026, 06:34 PM

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে সেঞ্চুরিয়ান মিচেল মার্শ। স্বাভাবিকভাবেই জয়ের পাল্লা তখন নুইয়ে স্বাগতিকদের দিকে। কিন্তু অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন হেনরি ক্রকোম্ব। টানা দুই বলে মার্শ ও জোয়েল ডেভিসকে ফেরানোর পাশাপাশি ওভারে স্রেফ ৪ রান দিয়ে ইংল্যান্ডকে দারুণ এক জয় এনে দিলেন এই পেসার।

সিডনিতে রোববার রোমাঞ্চ-উত্তেজনায় ভরা চতুর্থ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতেছে সফরকারীরা।

Image

ছবি: অস্ট্রেলিয়ান মেন'স ক্রিকেট টিম ফেইসবুক

ম্যাচের শুরুটা ছিল অস্ট্রেলিয়ার জন্য আশা জাগানিয়া। ৩২ রানে ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নেয় তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্যাম কারানের ফিফটি ও বাকিদের টুকটাক অবদানে ১৮১ রান করে ইংলিশরা।

রান তাড়ায় অস্ট্রেলিয়াকে একাই টানেন মার্শ। ৯টি করে ছক্কা-চারে ৫৭ বলে ১১৯ রান করেন তিনি। দলের আর কেউ ২০ রানও করতে পারেনি। ফলে আশা জাগিয়েও ১৭৪ রানে থামে স্বাগতিকদের লড়াই।

বিস্তারিত আসছে…