২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ যোগ্যতাতেই টেস্ট দলে লিটন

মুশফিকুর রহিমের আঙুলের চোট সম্পূর্ণ সেরে না উঠলে ফতুল্লা টেস্টে অভিষেক হতে পারে লিটন দাসের। তবে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, অধিনায়কের চোট নয়, নিজের যোগ্যতাতেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 06:04 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

ভারতের সঙ্গে ড্র হবে 'ভালো ফল'
২০ উইকেট নেওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন
টেস্টে সৌম্যকে মিডলঅর্ডারে ভাবছেন নির্বাচকরা
কোচ-অধিনায়কের চাওয়াতেই দলে জুবায়ের
শুভাগতকে দলে রেখেছে 'অফ স্পিন'
ভারতের বিপক্ষে অপরিবর্তিত টেস্ট দল

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ছিলেন উইকেটক্ষক-ব্যাটসম্যান লিটন। ওই সিরিজে কোনো ম্যাচ না খেলা এই তরুণকে আবারও আস্থা রেখেছেন নির্বাচকরা। বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দেওয়া ১৪ সদস্যের দলে তাই আছেন লিটন।

প্রধান নির্বাচক ফারুক জানান, দলে দ্বিতীয় একজন উইকেটরক্ষকের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। এর আগে অনেক দিন এনামুল হককে নিয়ে চেষ্টা করেছিলেন তারা, ঘরোয়া ক্রিকেটে চমৎকার খেলে সেই জায়গায় এসেছেন লিটন।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৮৫.৩৩ গড়ে ১ হাজার ২৪ রান করা লিটনের ওপর আস্থার কমতি নেই ফারুকের।

“গত সিরিজেও কিন্তু লিটন দলে ছিল। অধিনায়ক সুস্থ থাকতেই সে দলে ছিল। সে তার যোগ্যতার কারণেই দলে আছে।”

ফারুক জানান, মুশফিক কিপিং করবে কিনা বলার সময় এখনও আসেনি। টেস্ট শুরু হতে এখনও সাত দিন সময় রয়েছে।

গত কয়েক দিন ধরে কঠোর পরিশ্রম করে কিপিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন লিটন। ফারুক জানান, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও খেলার সামর্থ্য লিটনের আছে। প্রয়োজনে টপঅর্ডারেও খেলতে পারেন তিনি।

বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন স্পিনার তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও শুভাগত হোম চৌধুরীর বলে মুশফিক যখন ব্যাটিং অনুশীলন করছিলেন তখন উইকেটের পেছনে ছিলেন লিটন। অধিনায়কের ডান হাতের অনামিকার চোট পুরোপুরি সেরে না উঠলে ফতুল্লা টেস্টে দেখা যেতে পারে লিটনের কিপিংয়ের এই দৃশ্যটিই।