বাংলাদেশ ম্যাচে বৃষ্টির শঙ্কা
বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের ম্যাচটিতে বৃষ্টির শঙ্কা রয়েছে। নিউ জিল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বিকেলে হ্যামিল্টনে হালকা বৃষ্টি হতে পারে।
শুক্রবার হ্যামিল্টনে দিবারাত্রির ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২টায়।
শুক্রবার আকাশ মেঘলা থাকবে কিছুটা সময়। সকালে এবং দুপুরের পর হালকা বৃষ্টি হলেও ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা নেই বললেও চলে।
এর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে বাংলাদেশের ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে পণ্ড হয়।
বাংলাদেশ অবশ্য আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচটি পণ্ড হলে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ হওয়ার সম্ভাবনা বেশি মাশরাফির দলের।
