পরিসংখ্যানে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড ম্যাচ
গত প্রায় ৫ বছরে নিউ জিল্যান্ডের কাছে হারেনি বাংলাদেশ। শেষ আটবারের মুখোমুখি লড়াইয়ের সাতটিতেই জিতেছে লাল-সবুজেরা, অন্যটি পরিত্যক্ত। মাশরাফি-সাকিবদের সামনে এবার কিউইদের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য।
নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দল দুটি।
পুল 'এ'-র ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।
* নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ১৭ ম্যাচের ১৬টিতে হেরেছিল বাংলাদেশ, কিন্তু সবশেষ সাত বারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতে জিতেছে বাংলাদেশ দল।
* হ্যামিল্টনের এই ম্যাচে জিতলে নিউ জিল্যান্ড প্রথমবারের মতো অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে।
* বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইনিংসের মধ্যে দুটিই হয়েছে এবারের আসরে; ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে মাহমুদুল্লাহ করেন ১০০ আর মুশফিকুর রহিম করেন ৮৯ রান।
* বিশ্বকাপে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী হতে আর ৪টি উইকেট প্রয়োজন ড্যানিয়েল ভেটোরির (৩৩)। ৩৬ উইকেট নিয়ে বিশ্বকাপে কিউইদের সেরা বোলার জ্যাকব ওরাম।
* ৪ উইকেট পেলে এই দুই দলের মুখোমুখি লড়াইয়েও কাইল মিলসকে ছাড়িয়ে সেরা উইকেটশিকারী হবেন ভেটোরি।
* বিশ্বকাপে নিউ জিল্যান্ডের সেরা সাত বোলিং ফিগারের তিনটিই হয়েছে এবারের আসরে।
মুখোমুখি:
| বাংলাদেশ | নিউ জিল্যান্ড |
ম্যাচ | ২৫ | ২৫ |
জয় | ৮ | ১৬ |
হার | ১৬ | ৮ |
টাই | ০ | ০ |
পরিত্যক্ত | ১ | ১ |
জয়% | ৩৩.৩ | ৬৬.৭ |
বিশ্বকাপে মুখোমুখি:
| বাংলাদেশ | নিউ জিল্যান্ড |
ম্যাচ | ৩ | ৩ |
জয় | ০ | ৩ |
হার | ৩ | ০ |
টাই | ০ | ০ |
পরিত্যক্ত | ০ | ০ |
জয়% ০ | ০.০ | ১০০.০ |
