২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল্লাহর ব্যাটে ইতিহাস গড়া শতক

অবশেষে একটি অপ্রাপ্তি ঘুচল; বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম শতক এনে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 12:36 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

পুরনো খবর:

প্রশংসায় ভাসছেন ‘বিধ্বংসী’ রুবেল
সেই পেসাররাই জেতালেন বাংলাদেশকে
ইংল্যান্ড কোচের মাহমুদুল্লাহ স্তুতি
স্বপ্ন পূরণের উচ্ছ্বাস মাহমুদুল্লাহর
ধারাবাহিকতায় সন্তুষ্টি অধিনায়কের
মুশফিকের প্রশংসায় সতীর্থরা
‘দয়া করে পেসারদের সম্মান জানান’
জয়ের দিন মাশরাফিদের শাস্তি
ভারতের জন্যও প্রস্তুত মাশরাফি
বাংলাদেশের লক্ষ্য এবার নিউ জিল্যান্ড

অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিরোধ গড়ে ক্যারিয়ারের প্রথম শতকটি তুলে নেওয়ার পাশাপাশি একটা ইতিহাসই গড়লেন মাহমুদুল্লাহ।

চার বিশ্বকাপের খরা কাটিয়ে পঞ্চম আসরে এসে বাংলাদেশ কোনো ব্যাটসম্যানের কাছ থেকে শতকের ইনিংস পেল।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ বলে বলে শতক তুলে নেন মাহমুদুল্লাহ। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারের শতকটি ছিল সাত চার ও দুই ছক্কায় সাজানো।

৪৪তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে অফসাইডে আলতো করে ঠেলে এক রান নিয়ে দারুণ এই মাইলফলকে পা রাখেন মাহমুদুল্লাহ।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। গত বৃহস্পতিবার নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

৪৫.৪ ওভারে রানআউট হওয়ার আগে ১৩৮ বলে ১০৩ রান করেন মাহমুদুল্লাহ। এই অলরাউন্ডারের আগের সর্বোচ্চ ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা অপরাজিত ৮২ রান।

শতক গড়ার পথে দুটি মূল্যবান জুটি গড়ে বাংলাদেশকে পথে রাখেন মাহমুদুল্লাহ। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৮৬ এবং পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৪১ রান করেন তিনি।