২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউদির স্বপ্নের এক দিন

ক্যারিয়ার সেরা বোলিং করে ইংল্যান্ডের বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দিয়ে খুশি টিম সাউদি। ম্যাচ সেরার পুরস্কার জেতা নিউ জিল্যান্ডের এই পেসারের কাছে স্বপ্নের এক দিন এটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 08:17 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে ১২৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্রেন্ডন ম্যাককালামের ২৫ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংসে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।  

ম্যাচের গতিপ্রকৃতি আসলে ঠিক হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস শেষেই। আর এর কৃতিত্ব সাউদির। ৩৩ রানে ৭ উইকেট নিয়ে তিনি একাই ধসিয়ে দেন ইংল্যান্ডের ইনিংস।

বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ৭ উইকেট পাওয়াদের ছোট তালিকায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা আর অ্যান্ডি বিকেলে ও ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিসের সঙ্গে নিজের নামটি লিখিয়ে নেন সাউদি।

নিউ জিল্যান্ডের কোনো বোলারের ওয়ানডেতে এক ম্যাচে সেরা বোলিং ফিগারও এটা।

এমন একটি দিন কাটার পর যেন স্বপ্নের ঘোরে আছেন সাউদি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের পারফরম্যান্স ও দলের জয় নিয়ে এমনটাই বলেন তিনি।

"আজ যা করলাম, সেটার ঘোর কেটে যেতে কয়েকদিন লাগবে। খুব ভালো জয় ছিল।

অসাধারণ এই বোলিংয়ের পেছনে বোলিং কোচ শেন বন্ডের অবদান দেখছেন সাউদি। নিউ জিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার তাদের মানসিক শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

পুরনো খবর:

‘ওরা আমাদের উড়িয়ে দিয়েছে’
ইংল্যান্ড ম্যাচে ম্যাককালামের যত রেকর্ড
ইংল্যান্ডকে গুড়িয়ে ম্যাককালামের উচ্ছ্বাস
সাউদি, ম্যাককালামে বিধ্বস্ত ইংল্যান্ড
১৮ বলে অর্ধশতকে ম্যাককালামের বিশ্বকাপ রেকর্ড!
বিশ্বকাপে ইনিংসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁলেন সাউদি