২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বলে অর্ধশতকে ম্যাককালামের বিশ্বকাপ রেকর্ড!

ইংল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপে নিউ জিল্যান্ডের তৃতীয় ম্যাচে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ব্রেন্ডন ম্যাককালাম। ১৮ বলে ৫০ রানে পৌঁছে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি আরো এগিয়ে নিলেন কিউই অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 10:57 AM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পুরনো খবর:

বিশ্বকাপে ইনিংসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁলেন সাউদি

জয়ের জন্য ইংল্যান্ডের দেওয়া ১২৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাককালাম। ইনিংসের ষষ্ঠ ওভারেই অর্ধশতক পূর্ণ করেন তিনি।

স্টিভেন ফিনের করা তৃতীয় বলটিতে বিশাল এক ছয় মেরে ১৮ বলে অর্ধশতক করেন তিনি। আর এই পথে ৭টি চার ও ৪টি ছয় মারেন ম্যাককালাম।

ওয়ানডে ক্রিকেটে এটা তৃতীয় দ্রুততম অর্ধশতক। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১৬ বলে অর্ধশতক করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অধর্শতকের রেকর্ডটি নিজের করে নেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এর আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়ার। সিঙ্গাপুরে ১৯৯৬ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে অর্ধশতক করেছিলেন তিনি। এর আগে বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকটি ছিল ২০ বলে। ২০০৭ বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় কানাডার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ম্যাককালাম। দ্রুততম অর্ধশতক করে আরও একটি রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছিলেন ম্যাককালাম। তবে দ্রুততম শতকের রেকর্ডটি করতে পারেননি তিনি। এর আগে ২৫ বলে ৭৭ রান করে ক্রিস ওকসের বলে আউট হয়ে ফেরেন ম্যাককালাম। ইনিংসটি তিনি ৮টি চার ও ৭টি ছয়ে সাজান।