ফলোঅনে পড়ে হার এড়াতে লড়ছে সিলেট
রাজশাহীর বিপক্ষে ফলোঅনে পড়া সিলেট হার এড়াতে লড়াই করছে। রাজশাহীর চেয়ে এখনও ১১৬ রানে পিছিয়ে তারা।
মঙ্গলবার সাভারে বিকেএসপির দুই নম্বর মাঠে সিলেট তাদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয়। অলক কাপালির ৮২ ও রোমান আহমেদের ৭৮ রানের দুটি ইনিংসের পরও ৯ রানের জন্য ফলোঅন এড়াতে পারেনি তারা।
রাজশাহীর সানজামুল ইসলাম ৮৪ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সাকলাইন সজীব ও ফরহাদ হোসেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান করে সিলেট। উইকেটে আছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান সায়েম আলম ও ইমতিয়াজ হোসেন।
