২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তরা সাকিবের পাশে

ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান তার ভক্তদের যেমন পাশে পাচ্ছেন, তেমনি বিসিবির সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন অনেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

শৃঙ্খলা ভঙ্গের জন্য সোমবার সাকিবকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি বিসিবির অনাপত্তিপত্র না নিয়ে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হয়েছিলেন।

সাকিবের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রতিবেদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতায় শেয়ার করা হলে তা ২ হাজার ২২৩ বার শেয়ার এবং ৩  হাজার ১০০টি রেকমেন্ড পায়।

মোকবুল আহমেদ সেলিম নামে এক পাঠক মন্তব্য করেছেন, “বিসিবি এটা জুলুম করেছে সাকিবের উপর।”

শাকিল আহমেদ হৃদয় লিখেছেন, “আগামী ৬ মাস বাংলাদেশ এর কোন ম্যাচ দেখবো না......।”

মোহাম্মদ রিয়াদ চৌধুরী লিখেছেন,“ক্ষতি কার? সাকিবের নাকি বাংলাদেশের।”

সাকিবের নিষিদ্ধ হওয়ার পেছনে ‘রাজনীতি’ রয়েছে বলে মনে করছেন তিনি।

নিষেধাজ্ঞার কারণে মনোবল না হারিয়ে নিজেকে প্রস্তুত করতেও দেশসেরা এই অলরাউন্ডারকে পরামর্শও দিয়েছেন অনেকে।

সৌরদ্বীপ রায় নামে একজন লিখেছেন, “বিসিবি দারুন করছে। এই ছয় মাস সাকিব খালি প্রাকটিস কর। কারণ ঠিক ছয় মাস পরেই বিশ্বকাপ। একে শাস্তি না মনে করে সাকিবের উচিত মনে করা, এটা তার বিশ্বকাপ প্রস্তুতির সুবর্ণ সুযোগ।”

সাকিবের নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়ে মাহাদী হোসেন বাবলু নামে এক পাঠক মন্তব্য করেছন, “বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করে সাকিবের মত খেলোয়াড় তৈরি করছে, আর সাকিব হুমকি দেয় দেশের হয়ে খেলবে না।

“মিডিয়ার সামনে বলতে ভয় হলো কেন সাকিব? বুক ফুলিয়ে বলে দিতে আমি টাকার নেশায় অন্ধ হয়ে বাংলাদেশ কি ভুলে যাচ্ছি।আশা করি তোমার মন মানসিকতা ঠিক হবে, দেশের তরে মন প্রাণ উজাড় করে খেলবে।”

আলমগীর হুসাইন নামে একজন লিখেছন, “সাকিব আল হাসানের মধ্যে বেশি অহংকার তৈরী হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে শী‍র্ষস্থানীয়। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।

পুরনো খবর:

৬ মাস নিষিদ্ধ সাকিব
সাকিব-বিসিবির সমালোচনায় পাঠকরা