সাকিব-বিসিবির সমালোচনায় পাঠকরা
অনুমতি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাওয়া সাকিব আল হাসানকে দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশের সমালোচনা যেমন করছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকরা, তেমনি ছাড়ছেন না দেশসেরা এই ক্রিকেটারকেও।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য ঢাকা ছেড়েছিলেন সাকিব। বিসিবি শুক্রবার তাকে দেশে ডেকে পাঠিয়েছে শিগগির ক্যাম্পে যোগ দিতে বলেছে।
সাবেক এ অধিনায়ককে নিয়ে প্রকাশিত সংবাদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র পাঠক ও ফেসবুক পেজে মিশ্র প্রতিক্রিয়া দেন পাঠকরা।
এক হাজার ৬৭ জন পাঠক সংবাদটিতে লাইক দিয়েছেন, পাশাপাশি শেয়ার করেছেন ১৩ জন।
অশান্ত মানিক নামের একজন বিসিবির সমালোচনা করে লিখেছেন, “একজন বিশ্ব সেরা অলরাউন্ডার এর সাথে বিসিবি এর আচরণ প্রশংসনীয় বলে মনে হয় না।”
হানজালা ইসলাম লিখেছেন, “কেউ যখন উপরে ওঠে তাকে কি করে হেয় করা যায় এটা আমাদের কালচার।”
আবার বিসিবির উদ্যোগকে স্বাগত জানিয়ে সাকিবের কঠোর সমালোচনাও এসেছে মন্তব্যে।
নূর আলম ও আমিনুল ইসলাম লিখেছেন, বিসিবি খুবই ভাল একটা কাজ করেছে।
মিজানুর রহমান নিপু লিখেছেন, অহংকারের কারণে এই অবস্থা।
বাঙালি.বাংলাদেশী নিক থেকে মন্তব্য করেছেন, “কারণটা যতদূর জানা কোনো NOC ছাড়াই তার খেলতে চলে যাওয়া --- আরেকটা ছোট কিন্তু দেশের স্বার্থে নিয়ম ভঙ্গ -- যাই হোক -- এ star ( নক্ষত্র ) দের জন্য সব নিয়ম কানুন মাফ দিয়ে দেয়া যায় না ??? ! হাজারে হউক নিয়ম ভাঙতেও খুবই পারদর্শী --- যদিও মাঝে মধ্যে ডিম্ব নিয়ে পাভিলীয়নে ফিরে --- এনারা দেশকে অতল গহবরে ঠেলে দিয়ে -- আর অপেক্ষা করে কখন বিদেশের হাতছানি হবে ------বি:দ্র : --- কোনো ভক্ত কষ্ট ফেলে আমার করার কিছুই নেই।”
সুমন সি দাস লিখেছেন, “টাকার কাছে নিয়মও যে তুচ্ছ সাকিব দেখিয়ে দিলেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে লাইক-দাতার সংখ্যা অনুযায়ী নিয়মিত শীর্ষে অবস্থান করে। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।
