২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের সিদ্ধান্তে অটল জার্গেনসেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন তার পদত্যাগের সিদ্ধান্তে এখনো অটল আছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান ও পরিচালক আকরাম খানের সঙ্গে একান্ত বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 02:43 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

সোমবার পদত্যাগপত্র জমা দেয়া কোচকে নিয়ে একান্ত বৈঠকে বসেন নাজমুল হাসান ও আকরাম। বৈঠকে এ দুজনের সঙ্গে কি কথা হয়েছে জার্গেনসেন সেটা বলেননি। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি জানান তিনি।

"আমি আমার পদত্যাগের ব্যাপারে অটল আছি।"

তবে বাংলাদেশ দলকে বিপদে ফেলতে চান না জার্গেনসেন। এ কারণেই বোর্ড চাইলে জুন মাসে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই কোচ।

কোচের সঙ্গে একান্ত কথা শেষে, বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

পুরনো খবর:

জার্গেনসেনের বিকল্প খুঁজতে হচ্ছে বিসিবিকে
আবেগতাড়িত সিদ্ধান্ত নেননি জার্গেনসেন
জার্গেনসেনেই আস্থা মুশফিকের
জার্গেনসেনের হঠাৎ পদত্যাগ