২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেহরার ফাইনাল অনিশ্চিত

চোটের কারণে স্বপ্নের ফাইনালে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের বাঁ-হাতি পেসার আশীষ নেহরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোটের কারণে স্বপ্নের ফাইনালে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের বাঁ-হাতি পেসার আশীষ নেহরার। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার রণজিব বিসওয়াল শুক্রবার জানান, ৩০ মার্চ মোহালিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ফিল্ডিং করার সময় ডান হাতের মধ্যমায় চোট পান নেহরা। রণজিব বিসওয়াল বলেন, "এক্সরের পর নেহরারর ডান হাতের মধ্যমায় ফাটল দেখা গেছে।" অবশ্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এই ফাইনালে নেহরার মাঠে নামার সম্ভবনা একেবারে উড়িয়ে দেননি বিসওয়াল। "সে এখনো বিবেচনায় আছে। যেহেতু, সে বাঁ হাতি, আর চোট লেগেছে ডান হাতের আঙুলে, তাই আমরা শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাই।" সেমিফাইনালে যুবরাজ সিংকে পুল করতে গিয়ে আফ্রিদি বল তুলে দেন ডিপ মিড উইকেটে। ঝাঁপিয়ে পড়ে নেহেরা বল তুলে নেন ডান হাতে। রিভিউ সিস্টেমে আম্পায়ার আউটের সিদ্ধান্ত বাতিল করেন। ওই ক্যাচ ধরতে গিয়েই আঘাত পান নেহরা। চোট নিয়ে এরপর আরও তিন ওভার বল করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৫৩ ঘ.