২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীন ফোনের থিম সং নিয়ে তানিম

চারিদিকে বাজে মাদল/ কোটি মানুষের হৃদয় উৎসব মাতে......................... উড়বে বলে তোমার আমার লাল সবুজের পতাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভ কামনা জানতে গ্রামীন ফোনের তৈরী থিম সং এটি। গানটির গীতিকর তরুণ এনজিও কর্মী এহসানুল ইসলাম চৌধুরী তানিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ক্রিকেট অনুরাগী সকল বাংলাদেশী ও বাংলাদেশ ক্রিকেট দলকে উদ্দীপ্ত করতেই তৈরি করা হয়েছে এই গানটি যার ব্যপ্তিকাল আড়াই মিনিট। গানটিতে সুর করেছেন ফুয়াদ ইবনে রাব্বি। আর গানটিতে কণ্ঠ দিয়েছে মিলন মাহমুদ ও সহ শিল্পীরা। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছে কোজিটো।

গানটির গীতিকার তানিম ছোটবেলা থেকে ক্রিকেটের দারুণ ভক্ত। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় খেলেছেন বিশ্ববিদ্যালয় দলের হয়ে।

এবারের বিশ্বকাপে তানিমের ফেবারিট দল ওয়েস্ট ইন্ডিজ। তবু প্রত্যাশা অনেক বেশি বাংলাদেশ দলকে নিয়ে। সুপার এইটে বাংলাদেশকে দেখতে পেলে খুব খুশি হবেন তিনি। সার্থক হবে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে তার গান লেখা।