২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও কোনো ব্যাখ্যা নেই মাশরাফির কাছে

ভারতের কাছে হারের দুই দিন পরও এর কোনো ব্যাখ্যা নেই মাশরাফি বিন মুর্তজার কাছে। তবে সেই হারের কারণ খুঁজতে গিয়ে বাংলাদেশের অধিনায়কের মনে হয়েছে, অনভিজ্ঞতার জন্য পেরে উঠেননি তারা।  

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 05:30 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

আগামী শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে মাশরাফিকে কথা বলতে হয় ভারতের বিপক্ষে এক রানের হার নিয়ে।

“সত্যি কথা বলতে, শেষ ম্যাচটা হারার কোন ব্যাখা আমার কাছে নেই। এক রানে হারলে যে কোন জায়গাতেই ত্রুটি বের করা যায়। এমন পরিস্থিতিতে না খেলার কিছুটা অনভিজ্ঞতা রয়েছে। হয়ত এমন পরিস্থিতিতে সব সময় আমরা অভ্যস্ত হতে পারি না। এটাও একটা কারণ হতে পারে।”

মাশরাফির বিশ্বাস, সমর্থকরা বরাবরের মতো এই কঠিন সময়েও তাদের পাশে থাকবে।

“আমি এটাই বলতে চাই, সবাই হতাশ। সবাই যেভাবে আমাদের সাপোর্ট করেছেন…। এমন না যে আমরা এর আগে হারেনি। অবশ্যই বাংলাদেশের দর্শকরা আমাদের পাশে থাকবে। এখনো আছে। আমরা সবাই বুঝতে পেরেছি, বাসার সবার সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকটা মানুষই ভেঙে পড়েছে।”

সুপার টেনে এখনও কোনো জয় পায়নি বাংলাদেশ। একেবারে খালি হাতে ফিরতে চান না বাংলাদেশের অধিনায়ক।

“চেষ্টা করবো সামনের ম্যাচটায় আমাদের সেরা খেলাটা খেলার। যদি সুযোগ থাকে ম্যাচটা জেতার। আমি আশা করি, সামনে এমন আরও ভালো কিছু থাকবে।”

পুরনো খবর:

জয় দিয়ে শেষের অপেক্ষায় বাংলাদেশ
‘ভারত ম্যাচ বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ’
‘বাংলাদেশের সঙ্গে চরম অবিচার করা হয়েছে’
শেষের জয়ও হতে পারে বড় প্রাপ্তি!