২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত ম্যাচ বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ’

সীমিত ওভার ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য কতটা সে সম্পর্কে খুব ভালো ধারণা আছে নিউ জিল্যান্ডের। নিজেদের অভিজ্ঞতা থেকেই মাশরাফি বিন মুর্তজার দলকে হালকা করে দেখতে নারাজ দলটির লেগ স্পিনার ইশ সোধি।

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 06:32 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

গত বছর বাংলাদেশে স্বাগতিকদের কাছে ওয়ানডে সিরিজ হারে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান। এই অভিজ্ঞতা নিউ জিল্যান্ডের হয়েছে দুবার। বাংলাদেশ সফরে ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে দলটি।

আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা নিউ জিল্যান্ড। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশকে নিয়ে শ্রদ্ধার কমতি নেই দলটির।

“সত্যি বলতে কি, এই ধরনের কন্ডিশনে বেশিরভাগ সময়ই ওরা খুব ভালো প্রতিপক্ষ। শেষ ম্যাচ (বাংলাদেশ-ভারত) এই কন্ডিশনে ওরা কতটা শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে তার একটা প্রমাণ।”

সোধি জানান, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো সমান গুরুত্ব দিয়ে বাংলাদেশকে দেখছেন তারা।

“আমার মনে হয় না, ওদের কেউ হালকাভাবে নিতে পারে। আমাদের আবার ভালো শুরু করতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। ওদের অসাধারণ সব খেলোয়াড় আছে।”

পুরনো খবর:

জয় দিয়ে শেষের অপেক্ষায় বাংলাদেশ
‘বাংলাদেশের সঙ্গে চরম অবিচার করা হয়েছে’
শেষের জয়ও হতে পারে বড় প্রাপ্তি!