২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে মাইলফলকে তামিম 

বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক রেকর্ডই তামিম ইকবালের অধিকারে। দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান ওমানের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 08:59 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

ভালো-মন্দ মিলিয়েই ধর্মশালায় মাশরাফিরা
সাকিবকে হারিয়ে খুশি তামিমের
ধরা-ছোঁয়ার বাইরে রেকর্ড নিতে চান তামিম
‘টসে অন্য কাউকে পাঠাতে পারলে ভালো হত’
কোচকে দেওয়া কথা রাখতে পেরে খুশি তামিম
সাকিবের ভালো লাগছে, বিশ্বাস মাশরাফির
সাব্বিরের প্রশংসায় মাশরাফি, তামিম
বৃষ্টি আর ওমানকে হারিয়ে সুপার টেনে মাশরাফিরা
হাথুরুসিংহেকে দেওয়া কথা রাখলেন তামিম

রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওমানের বিপক্ষে ব্যাট করতে নামার আগে টি-টোয়েন্টিতে তামিমের রান ছিল ৯৮৯।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে মাইলফলকে পৌঁছে যান তামিম। অজয় লালচিতার বলে স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে নিজের রান চার অঙ্কে নিয়ে যান তিনি।

রেকর্ড গড়ে শুরু করা তামিম শেষ করেছেন আরেক রেকর্ড দিয়ে। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে ৬১ বলে খেলেছেন অপরাজিত ১০৩ রানের চমৎকার ইনিংস। এটি তার ও দেশের প্রথম টি-টোয়েন্টি শতক। তৃতীয়বারের মতো টি-টোয়েন্টিতে পুরো ২০ ওভার ব্যাটিং করা এই বাঁহাতি ব্যাটসম্যানের ৬৩ বলের ইনিংসটি ১০টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ।  

তিন ধরনের ক্রিকেট অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান তামিমের। তিন ফরম্যাটেই দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও তারই।

টি-টোয়েন্টিতে এক সময়ে সাকিব আল হাসানের চেয়ে পিছিয়ে পড়েছিলেন তামিম। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ব্যাটিংয়ে আবার শীর্ষে ফিরেন তিনি।

ছন্দ খুঁজে ফেরা সাকিবের সামনে সুযোগ ছিল দেশের হয়ে সবার আগে এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করার। শেষ ১০ ইনিংসে মাত্র ১০৬ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান অল্পের জন্য সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ওমান ম্যাচের পর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের রান ৯৯৬ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের দুটি চমৎকার ইনিংস উপহার দেন তামিম। ‘আসল’ বিশ্বকাপ শুরুর আগে ২৩৩ রান হয়ে গেছে তামিমের। মাত্র একবার আউট হওয়ার তার গড়ও রানের সমান।

৪২ টেস্টে তামিমের রান ৩ হাজার ১১৮। এই সংস্করণে তার সর্বোচ্চ ২০৬। ১৫৩ ওয়ানডেতে তামিমের রান ৪ হাজার ৭১৩; সর্বোচ্চ ১৫৪। টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচে তামিমের রান এক হাজার ৯২।