২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে জেতানো সত্তরেই খুশি শান্ত

শতকের হাতছানি থাকলেও পারেননি নাজমুল হোসেন শান্ত। তাতে আক্ষেপ নেই তার। দলকে জেতানো ৭৩ রানের ইনিংসেই দারুণ খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:44 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচের বাংলাদেশে জয়ের ভিত্তি ছিল শান্তর ইনিংসটিই। চারে নেমে প্রায় শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসটি টেনে নিয়ে গেছেন বাঁহাতি ব্যাটসম্যান। শান্তর সৌজন্যেই ২৪০ পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। পরে দুর্দান্ত-বোলিং ফিল্ডিংয়ে ৪৩ রানে স্বাগতিকরা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে।

অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন ৩ উইকেট পেলেও ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ইনিংসটির জন্য ম্যাচ-সেরা শান্তই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, শতক না পাওয়ায় আক্ষেপ নেই বিন্দুমাত্র।

“আমার কাছে মনে হয়েছে, আমি ৭০ করে দল জিতিয়েছি, এটাই ভালো হয়েছে। একশ’ করতে পারিনি, এটা আমার কাছে কিছু মনে হয় না। সেঞ্চুরি হলেই কী, না হলেই বা কী! ম্যাচ জয়টাই বেশি গুরুত্বপূর্ণ।”

দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি করেছেন ওপেনার লিয়াম স্মিথ। তবে দল যেতে পারেনি জয়ের কাছেও। এটা দেখেই শুধু নয়, শান্ত জানালেন, বরাবরই তার ভাবনাজুড়ে থাকে দল।

“আমি যে দিন থেকে ক্রিকেট খেলি, সে দিন থেকেই লক্ষ্য দলের জয়ে অবদান রাখা। আমি সেঞ্চুরি করেও যদি দল হারে, তাহলে তো লাভ নেই। আমার পরিকল্পনা বরাবরই থাকে যে ১০০ করি, ৭০ করি বা ১০ করি, দলের জয়ে সেটা যেন কাজে লাগে।”

পুরনো খবর:

এখন ‘উড়ে উড়ে’ খেলবে বাংলাদেশ!
অভিজ্ঞতা কাজে লেগেছে বাংলাদেশের
পিনাক-জয়রাজদের কাছে শতক চান স্টুয়ার্ট ল
বাংলাদশকে দুইশর নিচে থামানোর লক্ষ্য ছিল প্রোটিয়াদের