২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা অলরাউন্ডার হতে চান মিরাজ

এই নিয়ে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এবার বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য, টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার হওয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 05:27 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস করতে নামলেই একটি ইতিহাস গড়া হয়ে যাবে মিরাজের। হয়ে যাবেন যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি দুটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন।

মিরাজ ছাড়া আরও চারজন আছেন বাংলাদেশ দলে, যারা খেলেছেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানালেন, অভিজ্ঞদের উপস্থিতি আত্মবিশ্বাসী করছে দলকে।

“পরপর দুটি বিশ্বকাপ খেলা দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমাদের কয়েকজন আছে দুটি বিশ্বকাপ খেলবে, দলের জন্য এটি খুব ভালো ব্যাপার। এই অভিজ্ঞতা দলেল কাজে লাগবে। ব্যক্তিগতভাবে, অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ খেলাটাও দারুণ ব্যপার। চাপ নিচ্ছি না, চেষ্টা করব ভালো করতে।”

দেশের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের দৃষ্টি শিরোপাতে। ব্যক্তিগত পারফরম্যান্সে বাংলাদেশ অধিনায়কের চোখও সেরা হওয়ায়। পরিণত ব্যাটিং আর কার্যকর অফ স্পিন মিলিয়ে দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন মিরাজ। দেশের ঘরোয়া ক্রিকেটে গত জাতীয় লিগে পারফর্ম করেছেন দারুণ। এবার সেরা হতে যান যুব বিশ্বকাপে।

“আমার লক্ষ্য থাকবে একটিই। এটা অনেক বড় একটা টুর্নামেন্ট, অনেক বড় সুযোগ সেরা অলরাউন্ডার হওয়ার। আমার টার্গেট থাকবে সেরা অলরাউন্ডার হওয়া।”

পুরনো খবর:

শিরোপায় চোখ রেখে চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ
মেলে ধরার মঞ্চে তরুণ ক্রিকেটাররা
এবারের বাংলাদেশ এগিয়ে ‘বোঝাপড়ায়’
‘বাংলাদেশ দলের মত আমরাও প্রতিভাবান’
বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চায় মিরাজের বাংলাদেশ
প্রত্যাশা চাপ নয়, বাংলাদেশের অনুপ্রেরণা