২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের সিরিজ শেষ, দলে তাসকিন

হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 07:55 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

পুরনো খবর:

টি-টোয়েন্টি দল থেকে শুভাগত বাদ
‘সিঙ্গেল’ ভাবাচ্ছে অধিনায়ককে
ব্যাটিংয়ে আরও উন্নতি দেখতে চান মাশরাফি
‘গুরুতর নয়’ মুস্তাফিজের চোট
দাপুটে জয়ে আরও এগিয়ে বাংলাদেশ
সঙ্গ দিয়ে সন্তুষ্ট সাব্বির
ব্যাটসম্যানদের দুষলেন মাসাকাদজা
ছক্কায় নিজেদের স্পর্শ করল বাংলাদেশ

রোববার সন্ধ্যায় শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছিল বিসিবি। ঘণ্টাখানেক পরই একটি পরিবর্তন আনতে হলো সেই দলে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসেই ওই চোটে পড়েছেন মুশফিক। ষোড়শ ওভারের শেষ বলে দ্বিতীয় রান নেওয়ার সময় টান লাগে তার ডান পায়ের হ্যামস্ট্রিং পেশিতে। মাঠে সাময়িক চিকিৎসার পর বাধ্য হন মাঠ ছাড়তে। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ওই চোট সিরিজ থেকেই বাইরে রাখছে মুশফিককে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, স্ক্যান রিপোর্ট দেখে বোঝা যাবে, চোট কতটা গুরুতর।

“এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। তবে সোমবার ঢাকায় ওর স্ক্যান করা হবে, স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই ওর অবস্থা ভালো ভাবে বোঝা যাবে।”

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাংলাদেশ স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গেই রাখা হয়েছিল তাসকিন আহমেদকে। গত বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ বার বাংলাদেশের হয়ে খেলেছেন তাসকিন। শেষ টি-টোয়েন্টি খেলেছেন গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে।

মাঝে সময়টায় দুই দফা চোটে পড়ার পর তরুণ এই ফাস্ট বোলার অবশেষে আবার ফিরলেন বাংলাদেশ দলে।