২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি দল থেকে শুভাগত বাদ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন শুভাগত হোম চৌধুরী। দলে এসেছেন মোহাম্মদ শহীদ, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 06:31 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেনকে। তাদের জায়গায় শেষ দুই টি-টোয়েন্টির দলে নেওয়া হয়েছে শহীদ ও মুক্তারকে। বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট খেলা শহীদ এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে এসেছেন।

মোসাদ্দেক ও মুক্তার যে কোনো ফরম্যাটেই জাতীয় দলে এই প্রথমবারের মতো ডাক পেলেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। 

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে চার ম্যাচ সিরিজের শেষ দুটি ম্যাচ হবে আগামী বুধবার ও শুক্রবার । 

চলতি সিরিজেই টি-টোয়েন্টিতে অভিষেক হয় অফ স্পিন অলরাউন্ডার শুভাগতর। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে নাসির হোসেনকে আবারও উপেক্ষা করা হয়েছে।

চলতি সিরিজেই জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে তরুণ অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেকের।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, কাজি নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মুক্তার আলী।

পুরনো খবর:

মুশফিকের সিরিজ শেষ, দলে তাসকিন
‘সিঙ্গেল’ ভাবাচ্ছে অধিনায়ককে
ব্যাটিংয়ে আরও উন্নতি দেখতে চান মাশরাফি
‘গুরুতর নয়’ মুস্তাফিজের চোট
সঙ্গ দিয়ে সন্তুষ্ট সাব্বির
ব্যাটসম্যানদের দুষলেন মাসাকাদজা