১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ইংলিসকে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তির হাওয়া

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন এই কিপার-ব্যাটসম্যান।

ইংলিসকে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তির হাওয়া

জশ ইংলিস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 07:07 PM

Updated : 10 Oct 2026, 07:07 PM

আঙুলের চোট থেকে সেরে ওঠার পথে থাকা জশ ইংলিসকে নিয়ে সুখবর পেয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকইনফোর খবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই কিপার-ব্যাটসম্যান।

আগামী ১৮ অক্টোবর গেবেখায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পান ইংলিস। এরপরও কিপিং চালিয়ে যান তিনি। পরে ব্যাটিংয়ে ফেরেন ৩ রান করে।

পরে পরীক্ষা-নিরীক্ষা ও সেরে ওঠার প্রাথমিক ধাপগুলো সম্পন্ন করতে অস্ট্রেলিয়ায় ফিরে যান ইংলিস। পরীক্ষায় তার তর্জনীতে চিড় ধরা পড়ে। এতে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ এবং ডারবানে চলমান প্রথম টেস্ট থেকে ছিটকে যান ৩১ বছর বয়সী ক্রিকেটার।

অস্ত্রোপচারের প্রয়োজন না হওয়ায় ইংলিসের ফিরে আসার আশা ছিলই। ক্রিকইনফোর খবর, সাম্প্রতিক স্ক্যানে আশাব্যঞ্জক উন্নতির লক্ষণ দেখা গেছে ইংলিসের।

ইংলিস ও ক্যামেরন গ্রিন প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায়, তাদের জায়গায় নিক ম্যাডিনসন ও স্যাম হার্পারকে দলে ডাকে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট দিয়ে প্রায় ১০ বছর পর এই সংস্করণে ফেরেন ম্যাডিনসন। ফেরার ম্যাচে প্রথম ইনিংসে ৩৩ বলে শূন্য রান করেন তিনি।