১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুরুতে উইকেট নিয়ে পরে খরুচে রিশাদ

করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে ১ উইকেট নিতে ২৮ রান দিয়েছেন এই লেগ স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 01:47 AM

Updated : 26 Aug 2026, 12:39 PM

প্রথম ওভারে উইকেট নিয়ে একাদশে ফেরার ম‍্যাচে শুরুটা দারুণ করেন রিশাদ হোসেন। কিন্তু পরের ওভারে চার-ছক্কা হজম করে খরুচে হয়ে যান তরুণ এই লেগ স্পিনার। শেষ ওভারেও হজম করেন বাউন্ডারি। 

করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে ১ উইকেট নিতে ২৮ রান দিয়েছেন রিশাদ। এর আগে একদম শেষে ব‍্যাটিংয়ে নেমে ১ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। 

পিএসএলে রোববার বৃষ্টি বিঘ্নিত ম‍্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে করাচির বিপক্ষে ৪ উইকেটে হেরেছে রিশাদের দল লাহোর কালান্দার্স। 

১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। তাদের ইনিংসের মাঝপথে বৃষ্টির বাগড়ায় ম‍্যাচের দৈর্ঘ‍্য কমায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৬৮ রানের লক্ষ‍্য পায় করাচি। দলটি ৩ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লক্ষ‍্য। 

সপ্তম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। প্রথম ২ বলে দেন ছয় রান। দুই রান নেওয়ার পর বাউন্ডারি মারেন জেমস ভিন্স। ডট খেলানোর পরের বলে ইংলিশ ব‍্যাটসম‍্যানকে আউট করে দেন রিশাদ। পরের দুই বলে আসে ১ রান।

প্রথম ওভারে ৭ রান দেওয়া তরুণ লেগ স্পিনার পরের ওভারের প্রথম দুই বলে হজম করেন ছক্কা ও চারে। পরের তিন বলে দেন তিনটি সিঙ্গেল। একাদশ ওভারে ফিরে এক বাউন্ডারিতে দেন ৮ রান।

রিশাদের কোটা শেষ হওয়ার পর ৪ ওভারে করাচির প্রয়োজন ছিল ৫৮ রান। ইরফান খানের বিস্ফোরক ব‍্যাটিংয়ে সেই সমীকরণ মিলিয়ে দারুণ জয় পায় করাচি। ২১ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৪৮ রানে অপরাজিত থাকেন ইরফান।

৮ ম‍্যাচে পঞ্চম জয়ে তিন উঠে গেল করাচি। ৯ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল লাহোর। ….

ট‍্যাগ: