১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রযুক্তি বিভাগে পুরস্কার পেল ‘গোল্ড কিনেন’

এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ আয়োজনে স্বীকৃতি পেল কোম্পানিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 12:08 AM

Updated : 13 Oct 2026, 12:08 AM

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে প্রযুক্তি বিভাগে বর্ষসেরা উদ্ভাবনের পুরস্কার পেয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড।

সোমবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডেমোক্রেটাইজিং গোল্ড সেভিং: টেকনোলজি-এনেইবল্ড ফাইন্যানশিয়াল ইনক্লুশন ফর বাংলাদেশ’ শীর্ষক উদ্ভাবনের জন্য ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’-এর টেক বিভাগে পুরস্কারটি পেয়েছে গোল্ড কিনেন।

গোল্ড কিনেনের তিন প্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, রাফাতুল বারী লাবিব ও আতেফ হাসান ঈসা পুরস্কার গ্রহণ করেন।

এ নিয়ে টানা দ্বিতীয় বছর এই আয়োজনে স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।

কোম্পানিটি বিজ্ঞপ্তিতে বলেছে, মাত্র ৫০০ টাকা থেকে গ্রাহকেরা দৈনন্দিন নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণ কিনে ধাপে ধাপে সঞ্চয় করতে পারেন। সঞ্চিত স্বর্ণের পরিমাণ অনুযায়ী আধা গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের স্বর্ণের বার ও মুদ্রা আকারে তা উত্তোলনের সুযোগ রয়েছে।

স্বর্ণ সঞ্চয়ের ক্ষেত্রে প্রাথমিক আর্থিক বাধা কমিয়ে মানুষের সামর্থ্য অনুযায়ী সঞ্চয়ের সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী স্বর্ণ সঞ্চয়বিষয়ক প্রচার কার্যক্রম চালানোর মধ্যেই এ স্বীকৃতি পেল কোম্পানিটি।