বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা
মেলা আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা এবং উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে জাতীয় উদ্যোক্তা মেলা।
দুই দিনের এ মেলা বুধবার শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা এবং উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করাই এ আয়োজনের লক্ষ্য।
“মেলায় শিক্ষার্থীদের শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ, ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করার ক্ষেত্র এবং উদ্যোক্তা সৃষ্টি ও উদ্ভাবন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে। পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্র ও ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কেও তারা ব্যবহারিক ধারণা পাবেন।”
মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী, উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান উপস্থিত ছিলেন।
