১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

শেলটেকের আবাসন মেলা

মেলায় শেলটেকের অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ও দোকান বেছে নিতে পারছেন গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 05:04 PM

Updated : 16 Nov 2026, 05:04 PM

আবাসন কোম্পানি শেলটেকের মেলা শুরু হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া এ আবাসন মেলায় শেলটেকের অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ও দোকান বেছে নিতে পারছেন গ্রাহকরা।

সোমবার শেলটেকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পশ্চিম পান্থপথের ৬০ শেখ রাসেল স্কয়ারে শেলটেক করপোরেট অফিস, বনশ্রী মেইন রোডে শেলটেক লিগ্যাসি প্লাজা সেলস অফিস, গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, জলসিঁড়ির সেক্টর ১৭ এবং চট্টগ্রামের জাকির হোসেন সড়কের রুবিয়া হাইটসের সেলস অফিসে একযোগে মেলা শুরু হয়েছে।

শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় ৫০০ এর বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান থেকে গ্রাহক তার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারছেন। মেলায় প্রকল্পের বিস্তারিত ও বিনিয়োগ সুযোগ সম্পর্কে শেলটেক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন ক্রেতারা।

মেলা চলাকালে অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান বুকিংয়ে থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত শর্তানুযায়ী বিশেষ অফার।