২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ৩৬৫, মৃত্যু ৩ জনের

গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 05:21 PM

Updated : 31 Jul 2022, 05:21 PM

দেশে গত একদিনে আরও ৩৬৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষাকরে ৩৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ৬ দশমিক ৬৪ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৫ হাজার ২৫৭ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৯১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৮৬৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।

নতুন শনাক্ত ৩৬৫ জনের মধ্যে ২১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৭ জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে, যা গত সপ্তাহের চেয়ে কম।

গত এক দিনে মারা যাওয়া তিনজন ছিলেন ঢাকা, সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা; তাদের দুজন পুরুষ, একজন নারী।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশেরেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুরতথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করেমৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৭ কোটি ৬৮ লাখের বেশি।