২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এপিএস করোনাভাইরাসে আক্রান্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. মুজাহিদুল ইসলাম মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 11:50 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

মামুন শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বর জ্বর অনুভব করায় পরীক্ষার জন্য গত মঙ্গলবার নমুনা দিয়েছিলেন।

“বৃহস্পতিবার রাতে জানতে পারি, আমার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।”

এখনও শারীরিক সমস্যা বোধ করছেন না জানিয়ে তিনি বলেন, বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী ও সন্তান সুস্থ আছে।

মামুন ঢাকা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ গত ৮ মার্চ বাংলাদেশে ধরা পড়ার পর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা  ৮১ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হাজারের বেশি মানুষ।