২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: তিনশর কম নমুনা পরীক্ষায় শনাক্ত ৪ রোগী

৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা।

কোভিড: তিনশর কম নমুনা পরীক্ষায় শনাক্ত ৪ রোগী

ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন একজন স্বাস্থ্যকর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 03:37 PM

Updated : 23 Apr 2023, 03:37 PM

রোজার ঈদের দিন দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নেমে এসেছে তিনশর নিচে; দেশের ৬০ জেলায় কোনো নমুন পরীক্ষা হয়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার মিলিয়ে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ঢাকাতেই পরীক্ষা হয়েছে ২৩২টি নমুনা।

তাতে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা। দেশের আর কোথাও এই সময়ে আর কাও কোভিড শনাক্ত হয়নি, দেশে কারও মৃত্যুও হয়নি।  

দিনে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৫ শতাংশ ছিল।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২৬ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৫৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৬০৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনে সর্বোচ্চ সংখ্যা।