২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে একুশে পালন ঢাবি ছাত্রশিবিরের

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে কথা বলেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে একুশে পালন ঢাবি ছাত্রশিবিরের
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার ভাষা শহীদদের কবর জিয়ারত করে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

সেখানে সেক্রেটারি মহিউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমানও উপস্থিত ছিলেন।

আলোচনার পর ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। 

দোয়া মাহফিল থেকে বেরিয়ে সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

কর্মসূচির বিষয়ে সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, "মৃত ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে দোয়া। তাই দোয়ার মাধ্যমেই ২১ ফেব্রুয়ারির প্রথম ওয়াক্তে আমরা ভাষা শহীদদের স্মরণ করছি।

“পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করা আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচায়কও বটে।"